প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ও মরহুম মাওলানা মহিউদ্দিন খান সম্পর্কে তথ্যবহুল ও চমৎকার একটি লেখা
প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নবীজি ও শেষ দিনগুলোতে মাওলানা মুহিউদ্দীন খানের প্রভাব ! (সংগৃহীত) [ কথাশিল্পী হুমায়ূন আহমেদকে নিয়ে ‘বিশ্বাসী হুমায়ূন ও ঐতিহ্য চিন্তা’ নামে দৈনিক ইত্তেফাকে আমার নেয়া একটি সাক্ষাৎকার ছাপা হয়েছিল আজ থেকে ১১ বছর আগে। এতে হুমায়ূন আহমেদের জীবনের একটি চমৎকার বিশ্বাসী দিক ফুটে উঠেছিল, তার আলোচনার অনেকটা অংশ জুড়ে ছিলো মাসিক মদীনার সম্পাদক মুহিউদ্দীন খান। মাওলানা মুহিউদ্দীন খান এমন একজন মানুষ ছিলেন, যিনি তাঁর মতের একেবারে উল্টো দিকের লোকটিকেও কাছে টেনে নিতে পারতেন। এটা ছিল তাঁর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আকাশের মতো উদার হৃদয়ের এই মহান মানুষটির কাছে যেই আসতেন তিনি প্রভাবিত না হয়ে পারতেন না। জীবনের শেষ দিনগুলোতে প্রভাবিত হয়েছিলেন নন্দিত লেখক হুমায়ূন আহমেদও। তাই এখানে তুলে ধরা হলো।] হুমায়ূন আহমেদের সাথে দেখা আর কথা বলার ইচ্ছেটা ছিল বেশ পুরানো। শ্রদ্ধেয় সম্পাদক রাহাত খান স্যার আমাকে ও সাংবাদিক সাদী ভাইকে নির্দেশ দিলেন হুমায়ূন স্যারের একটি সাক্ষাৎকার নেয়ার জন্য। ফোন করে তাঁর থেকে সময় নিয়ে পরদিন যথা সময় হাজির হই- ধানমন্ডির ৩/অ নম্বর সড়কে, ৪৮ নাম্বার বাসার ৬ষ্ঠ ত...