রোজনামচা- চাওয়া-পাওয়ার কাছে জীবন যখন মূল্যহীন
এক বন্ধু গ্রাম থেকে এসেছে। নতুন মাদ্রাসা দিয়েছে। মাদ্রাসার কিছু কালেকশনের জন্যই আসা। কথাবার্তার এক পর্যায়ে গ্রামে ওর মাদ্রাসার পার্শ্ববর্তী আরেক মাদ্রাসার কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা শোনালো। আমি তো শুনেই অবাক। এ কী করে সম্ভব? চাওয়া-পাওয়ার কাছে জীবনের কি কোনোই মূল্য নেই? ঘটনাটা পাশের মাদ্রাসার নাজেরা বিভাগের ১১/১২ বছরের একটা ছেলের। ছেলেটা কলরবের ভিডিওগুলো দেখতো সবসময়। তাঁদের মুভমেন্ট, চলা-ফেরা, পোশাকাদি সবকিছুই ওকে আকর্ষণ করেছে। বাবা দিনমজুরও না বললে চলে। ৫০০ টাকা কামাই করতে দুই তিনদিন লেগে যায়। ছেলে বায়না ধরলো, একটা জুব্বা বানিয়ে দিতে হবে। কলরবের মতো। খুব কষ্টে ইনকামের টাকা জমিয়ে বাবা ওকে একটা জুব্বা বানিয়ে দিলো। শুধু জুব্বায় নিজেকে মানাচ্ছে না দেখে আবারো একটা কেডস কেনার বায়না ধরলো। বাবা এখন কেডস কেনার টাকা পাবে কোথায়! যেনো ছেলেকে বুঝ দেয়া যায় এমনভাবে বাবা বললো এক দুইশোর মধ্যে কোনো কেডস কিনে দেবেন৷ ছেলের তাতে মন ভরে না। তার কথা, কমপক্ষে পাঁচশো টাকার কেডস তো কিনে দিতেই হবে। তার অনবরত বায়না আর জেদ দেখে একপর্যায়ে রাগ হয়ে বাবা বললেন, কিনে দেবেনই না। যেই কথা সেই কাজ। এখানে এক...