কবিতাঃ শোকার্ত
ব্যাথা ছিলো বহু কথা ছিলো শত, ক্ষত ছিলো সারা গায়; ভুলিনি তো কভূ, বলিনি কো আগে, হৃদয় যে তড়পায়! এ বুকের মায়া ফোরাবার নারে, ক্ষণিকের এ ধরায়; এই ব্যাথাগুলো, ভারী হয়ে আজ, ঘোরে তোর পাড়া- গাঁয়!! -ইসহাক নাজির, ২৭-১১-২০১৮ ইং
আমি ইসহাক নাজির। একজন সামান্য পাঠক এবং সাহিত্যের ক্ষুদ্র সাধকমাত্র। লেখালেখি বলতে টুকটাক যা-ই করি, কিছুটা দায়বদ্ধতা হলেও এর বেশিরভাগই মনের আনন্দের জন্য। একপৃথিবী লিখে যেতে চাই। জ্ঞান ও মেধার সাক্ষর রাখতে চাই। এবং এসবের মাধ্যমে রাব্বে কারীমের সন্তুষ্টিই শুধু কামনা করি। ব্যস! এটুকুই...