এসো আমার নদীর তীরে

দরজার ওপাশে কার সে ছাঁয়া!
হৃদয়ের বদ্ধ কপাটে অনাহুত কার দাস্তাক!!
সপ্রতিভ শুভ্রতা,বারেক পিছুটান।

বহুকালের চিরচেনা এক হাসি,খিলখিল ঝনঝনানি,
অতঃপর মধুমাখা করস্পর্শ!
হাত ছুঁয়ে যায়,যেন বুক ছুঁয়ে যায়.....

তবু সেই স্পর্শে, সেই ছোঁয়ায়
কোনো আকুলতা নেই,থাকতে হয় না।

ক্ষণিক বাদেই বোধোদয় হয়-
এপারেতে যেমন আছে ব্যাথা একবুক,
যাপিত যাতনা,ফাঁপা আর্তনাদ,
কোনঠাসায় ন্যুব্জে পড়া হতদরিদ্র সুহৃদ!!

ওপারেও কী বাজে একই গানের সুর?
একইভাবে কী ক্লান্তিকর হয়ে ওঠে অহর্নিশ??
এভাবেই কী কাঁদায় দিনলিপিগুলো??
তবে,এসো আমার নদীর তীরে......

ইসহাক নাজির
২৩শে নভেম্বর, ২০১৮ ইং


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এমন দরদি মালী কোথায় পাব খুঁজে

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

ব্যথার দান