বুক রিভিউঃ মির্জা কাদিয়ানীঃ বদমায়েশির আঁতুড়ঘর
বইঃ বেত্তমিজ
লেখকঃ রশীদ জামীল
গার্ডিয়ান পাবলিকেশন্স
"খাতমে নাবুওয়াত"; ইসলামী আকিদার একটি অন্যতম মৌল ও প্রধান অনুষঙ্গ। বলতে গেলে,ঈমানিয়্যাতের প্রশ্নে যার শর্ত সর্বাগ্রে এবং সর্বোময়। সুবহে সাদিকের ন্যায় স্বচ্ছ ও পবিত্র এ অধ্যায়টি বিশ্বব্যাপী মুসলিম-হৃদে ভালোবাসার সর্বোচ্চে সংরক্ষিত। প্রাণোন্মাদনা ও আত্মতৃপ্তির উৎস।
এতোদসত্ত্বেও কালের আবর্তন আর সময়ের ঘূর্ণিপাকে, যুগে যুগে অসাধু কিছু লম্পট ও বাটপার গোছের মাথামোটা মাতালেরা প্রবৃত্তি-প্ররোচনায় পড়ে খাতমে নাবুওয়াতের ঝান্ডাকে দু' পায়ে দলবার অপচেষ্টায় লিপ্ত হয়ে পড়ে। এ তালিকার সবচেয়ে নিম্নস্তরের অথচ প্রধান ভূমিকা ছিলো 'মির্জা কাদিয়ানীর'। যদিও প্রতিশ্রুতই ছিলো," আনা খা-তামুন নাবিয়্যিন,লা-নাবিয়্যা বা'দী"।
সে ছিলো "আ প্রোডাক্ট অফ ব্রিটিশ কামিউনিটি"। অষ্টাদশ শতাব্দীর শেষ কোয়ার্টারে ভারতবর্ষে যখন ব্রিটিশদের আগ্রাসী অবস্থান নড়বড়ে হয়ে ওঠে,উলামায়ে হিন্দের তোপের মুখে পড়ে ব্রিটিশদের মাথাগোঁজার আকাশ সংকোচিত হয়ে যায় ও পায়ের নিচের মাটিও যখন সরে যেতে শুরু করে, তখন উলামায়ে হিন্দের " জিহাদ ফরজ" হওয়ার ব্রিটিশ বিরোধী ফতোয়া প্রত্যাখ্যান করার জন্য তাদের, একজন ঈসা মাসীহের (আ.) প্রয়োজন পড়ে।(স্পষ্ট যে,ঈসা আ. আসার পর কুল-কায়েনাত ইসলামী পতাকার ছায়াতলে এসে পড়লে জিহাদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। তখন ঈসা আ. জিহাদ বিলুপ্তির ঘোষণা দেবেন)।
তাই জিহাদ বিলুপ্তির ঘোষণা দানের তীব্র প্রয়োজনবোধে ব্রিটিশরা কাদিয়ানের সেই মির্জা গোলামকে ঈসা নামে প্রসব করে। প্রসূতি মায়ের দরদী মির্জা তাই নিজেকে ঈসা দাবী করতঃ জিহাদ বিলুপ্তির ঘোষণা দেয়৷ এখন হাত-পা নাড়তে শিখেছে মির্জা৷ গতিবেগ ঠেকায় কে! কখনো আসমানী এলহামের দাবী করে,কখনো জমীনের নিষ্ফলা ভবিষ্যদ্বাণী আওড়ায়।
কুদরতি কারিশমার কী নির্মম পরিহাস! মির্জার করা শ'য়ে শ'য়ে 'এহতেলামি ভবিষ্যদ্বাণী'র একটাও ধোঁপে টেকেনা। যদিও তারই বিরুদ্ধে খ্রীষ্টান পাদরি ও হিন্দু লেকরামের ভবিষ্যদ্বাণী সত্য হয়ে ভেসে বেড়ায়। আহা! বেচারা মির্জার একটাও ভবিষ্যদ্বাণী যদি কাজে দিতো!
গুগলের সার্চবারে মির্জা কাদিয়ানী লিখলে প্রথমেই মাথায় "লুঙ্গী পেচানো" যেই "ধরেবেশ"কে দেখবেন,চোখ বন্ধ করেই বুঝে নেবেন, বিকারগস্ত এই সেই মির্জা। ৬৮/৬৯ বছরের ছোট্ট একটা জীবনে কতোকিছু হওয়ারই না সাধ ছিলো! দু' চোখের টেরা একটায় কতো কতো রঙিন স্বপ্ন ছিলো! তাই তো সে দাবী করে গেছে-
কখনো মাসিহ কখনো মারইয়াম,
কখনো মাহদী কখনো কৃষ্ণ,
কখনো কবি কখনো নবি,
কখনো মানুষ কখনো পুরুষ,
সব মিলিয়ে সে ছিলো বড় আজীব এক চিজ! মির্জা গোলাম কাদিয়ানী,এককথায়- বেত্তমিজ।
বেত্তমিজ না হলে একটা মানুষ কী করে নিজের ব্যাপারে খোদায়ী দাবী পর্যন্ত করতে পারে- এ নিয়ে আমাদের সমীকরণ মেলে না। প্রসঙ্গতঃ তার সত্ত্বাগত আপডেটেড হওয়ার তথ্য-পুরুষ টু প্রসূতি নারী টু অঙ্গহানি হয়ে হিজড়া বনে যাওয়ার ভার্সনটা আমাদের চোখ কপালে ওঠার জোগাড় করে। এক জীবনে এতো আপ টু ডেট একসাথে! কেমনে পারলো মির্জা! এমন "দুধের বাছা" পৃথিবীর আদি-অন্তে সে একপিসই ছিলো। আর না হয়- আমাকে মারইয়ামের মতো গর্ভবতী বানিয়ে দেয়া হলো। পরে আমিই ঈসা আমার পেট থেকে জন্ম নিলাম"- এই ধরণের মাতলামি অসভ্য বর্বর কথাবার্তা আর কেই বা বলতে পারে! এই মির্জার মুখেই সাজে এগুলো।
প্রিয় পাঠক! আপনাকে বলছি,খাতমে নাবুওয়াত ইস্যুতে আপনার দায়িত্ব কতোটুকু? ঈমান আপনার থেকে কিসের দাবী করে? খাতমে নাবুওয়াত আন্দোলনের লড়াকু বীর ফিরোজ দালাইলামি রা.ও ওয়াহশী ইবনে হারব রা. এর পেছনে গিয়ে দাঁড়ানোর? নাকি ঘরে অকেজো হয়ে বসে থাকার? কাল রোজে মাহশারে আমার প্রিয়তম মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে জিজ্ঞেস করেই বসেন- উম্মাতি! তোমার সামনে আমার খাতমে নাবুওয়াতের অবমাননা হয়েছিলো। তাতে তোমার ভূমিকা ছিলো কতোটুকু? আমার রাসূলের (সা.) এহেন প্রশ্নে আমার জবাব তখন কী থাকবে? সেদিন কি গলা শুকিয়ে যাবে? নাকি বলতে পারবো- খাতমে নাবুওয়াত আন্দোলনের লড়াকুদের পেছনে দাঁড়াবার সুযোগ হয়েছিলো ইয়া রাসূলাল্লাহ! (সা.)।
- আমাদের প্রস্তুতি ঠিক কেমন হওয়া চাই? কেমন হতে হবে?
- পাথেয় ও সম্বল হিসেবে আমার ঠিক কতোটুকু জানাশোনার প্রয়োজন?
- মানুষ ও মুমিন হিসেবে খাতমে নাবুওয়াতের বিরোধীতাকারীর প্রতি আমার দায়িত্ব কতোটুকু?
মির্জার খাবাসাতসহ এসবের উত্তর জানতে হলে আপনাকে অবশ্যই পড়তে হবে-"বেত্তমিজ"।
রশীদ জামীল সাহেবের লেখায় "চম্বুকাকর্ষণের" মতো কোনো বিষয় নিশ্চয়ই থেকে থাকবে হয়তো! নয়তো মানুষটার লেখা আমাকে এতো করে টানবে কেনো কে জানে! মির্জার "হাইস্যকর" দাবী ও তাঁর খন্ডনের ঢঙ আমাকে একটু পর পর আন্ডারলাইন করতে বাধ্য করেছে। একটু পড়েছি, থেমে থেমে একটু হেসেছি। যাদের জীবনে আনন্দের উপলক্ষ কয়েকগুণ বেশী,হাসতে হাসতে তাদের পেটে খিল ধরলে কর্তৃপক্ষ দায়ী থাকবেনা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন