কবিতাঃ নিখোঁজ তোমার খোঁজে...

তুমি আসতে পারতে 'কালোমেঘ' হয়ে,
ভাসিয়ে নিতে পারতে এ নগরের রাজপথগুলো,
তুমি আসোনি! 

অথবা, তুমি আসতে পারতে চাঁদের কিরণ হয়ে,
জোঁছনায় মাখিয়ে দিতে পারতে তোমার সৌরভ!
তবুও তুমি আসোনি! 

তুমি আসতে পারতে ভালোলাগা কলমের কালি হয়ে,
সুর হয়ে, কবিতা হয়ে, কাগজের বুকে মিশিয়ে দিতে পারতে ভালোবাসাগুলো!
তাও তুমি আসোনি!

নতুবা, তুমি আসতে পারতে অন্তত একটি মাত্র মিসডকল হয়ে,
যাকে ফের ফিরিয়ে দিয়ে হৃদয়ের স্নিগ্ধতা অনুভব করা যেতো হৃদয়ে!
তারপরও তুমি আসোনি! 

তুমি এসেছিলে একটি 'হারানো বিজ্ঞপ্তি' হয়ে!
নিখোঁজ তোমার খোঁজে আলো খুইয়েছিলো এ শহরের চারপাশ,
পোস্টারে পোস্টারে!!

সেই তুমি এসেছিলে, বাতাস যে বলেনি....

-ইসহাক নাজির, ১৬-১১-২০১৮ ইং


মন্তব্যসমূহ