প্রেমের কাবা, মনের কাবা

❝তৃষিতের অমৃত তুমি, 

তুমি তাপিত হৃদের তামান্না!

শেষ রাতের স্তুতি তুমি,

এই গরীবের বন্দনা❞!

আমার যুগযুগান্তরের আর্জিগুলো ভাবের ছন্দায়ন হয়ে এভাবেই তোমার আঁচলে জমা হচ্ছে দিনের পরে দিন! শত-সহস্র 'উন্মাদ' যেমন আবর্ত হয় তোমায় ঘিরে,তেমনি একবার হলেও জীবনে তোমার চারিপাশে তাওয়াফের 'আশিস', আমার উন্মাতাল হৃদয়ে বাঁধনহারা জোয়ার তোলে।

আমি চেয়ে রই-কবে আসবে ডাক ভালোবাসার সেই ‘কালোঘরে’র। কবে আমিও পড়তে পারবো তালবিয়া- “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের”।

কবুল করো মাওলা!






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

এমন দরদি মালী কোথায় পাব খুঁজে

মাদকঃ একটি আলোকচিত্র

জলের গান